নরসিংদীতে রত্নগর্ভা মাকে সম্মাননা ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০০:০৮

আবুল হাশিম মিয়া স্মৃতি সংসদ নরসিংদীর উদ্যোগে গত মঙ্গলবার দুই রত্নগর্ভা মাকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।

এছাড়া শতাধিক অসহায়, গরিব ও দুস্থ নর-নারীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল হাশিম মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল নরসিংদী স্টেশন রোডস্থ ঐক্য ন্যাপ কার্যালয়ে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন আনোয়ারা বেগম ও হরিদাসী দাস। আবুল হাশিম মিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সদস্য সচিব সাংবাদিক নিবারণ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, লেখক ও গবেষক সরকার আবুল কালাম, কবি মোহসিন খন্দকার, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আমিরুল ইসলাম ভূঁইয়া, শহিদুল্লাহ খন্দকার, মোজাম্মেল হক টিপু, বিজি রশীদ নওশের, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, হলধর দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া এ মঞ্জুর, অ্যাড. মোবারক হোসেন, প্রফেসর এম এ কুদ্দুস, মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার প্রমুখ।