২০১৯ সালে লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস কনজুমার ইলেক্ট্রনিক্স শোতে মেলাকালীন সময়ে লাস ভেগাস কনভেনশন সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তার নৃত্য পরিবেশন করে আলফা মিনি রোবট। এই মাসের ৭ থেকে ১০ জানুয়ারি চলবে ২০২০ সালের কনজ্যুমার ইলেকট্রনিক্স শো। এবারও এই আয়োজনে ৪৫০০টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে। ১,৭৫,০০০ দর্শক সমাগম হবে। ১০০০ বক্তা বক্তব্য রাখবে। প্রদর্শনীটির স্থান প্রায় ৫০টি ফুটবল মাঠের সমান। এটিই হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তির আয়োজন।
