বাণিজ্য মেলায় ওয়ালটন ফোনে ছাড়, ফ্রি পণ্য

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২০:০৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোবাইল ফোন ক্রেতাদের জন্য নগদ ছাড় এবং ফ্রি পণ্য দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের প্যাভিলিয়ন থেকে নির্দিষ্ট মডেলের স্মার্ট এবং ফিচার ফোন কিনলে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এ সুযোগ থাকছে মেলার শেষদিন পর্যন্ত।

ওয়ালটন মোবাইল ফোনের বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, বাণিজ্য মেলার ২৯ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের ২য় তলায় রয়েছে বিভিন্ন মডেলের ওয়ালটন মোবাইল ফোনের সমাহার। চাইলে ছাড়ের পরিবর্তে ওটিজি পেনড্রাইভ, মাইক্রোএসডি কার্ড কিংবা ওয়াইফাই রাউটার নেওয়া যাবে।

বর্তমানে বাজারে রয়েছে ২,৯৩০ টাকা থেকে ২৪,৯৯৯ টাকা পর্যন্ত মোট ৩২ মডেলের ওয়ালটন স্মার্টফোন। এছাড়াও আছে ৭৩০ টাকা থেকে ১৪০০ টাকা দামের বিভিন্ন মডেলের ফিচার ফোন।

সব মডেলের ওয়ালটন স্মার্ট এবং ফিচার ফোনে ১ বছরের ওয়ারেন্টি থাকছে। এছাড়াও, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ ১০১ দিনের প্রায়োরিটি বিক্রয়োত্তর সেবা।