এনটিভিতে আজ রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘ষড়ঋতু’। শিবু কুমার শীলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন আফজাল হোসেন, মেহজাবীন, ফেরদৌসী লিনা, আর আই রবিন, রাজিব রাজ প্রমুখ। আদিত্য এ সময়ের বেশ নামকরা চিত্রশিল্পী। ডিগ্রি অর্জন করে প্রথমে একটি আর্ট ফার্মে কাজ করতেন। পরবর্তীতে নিজের আঁকা ছবিগুলো দিয়ে একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করেন। সর্বদা বাস্তবধর্মী ছবি আঁকতে বেশি পছন্দ করেন আদিত্য। আদিত্য সিদ্ধান্ত নেয় ১ বছর ধরে ভিন্ন ভিন্ন ৬টি ঋতুর ছবি আঁকবেন!
