এই সময়ের ছড়া

ছড়াবচন

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২০:১৭

০১.

দুর্জন অপ্রিয় হলে টাকা দাও ধার—

সে তোমার সম্মুখে না পড়িবে আর।

 

০২.

পশ্চাতে যে মন্দ কথা কয়—

সম্মুখে সে মিষ্টভাষী হয়।

 

০৩.

শত্রু মৌন হলে হও সাবধান—

আসিছে তুমুল ঝড় বধিতে পরান।

 

০৪.

যায় জমানো টাকাকড়ি—

‘বাঁধব সময়’—কই সে দড়ি?

 

০৫.

বিপুল অর্থ, বিপুল সম্মান—

সমরেখায় পায় না কভু স্থান।

 

০৬.

তুমি যত হইবে বড়ো—

জীবন হইবে কঠিনতর।

 

০৭.

সময় আর মন—

বড়ো আজব ধন।