বাংলাদেশ ব্যাংকের নতুন জিএম রোকেয়া খাতুন

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:০৯

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ে কর্মরত উপমহাব্যবস্থাপক রোকেয়া খাতুন মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের কর্মচারী নির্দেশনা অনুযায়ী সচিবালয়ের পলিসি সাপোর্ট উইংয়ে (পিএসডব্লিউ) ন্যস্ত হয়েছেন তিনি। রোকেয়া খাতুন ১৯৮৫ ও ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা সহকারী পরিচালক (গবেষণা) পদে যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি