সর্বশেষ স্বীকৃত কোনো টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের আগস্ট মাসে। সে বছরই বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। এরপর বছর খানেক ধরে টেস্ট ও ওয়ানডে দলে আবার নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে ছিলেন না অ্যাঞ্জেলো ম্যাথুস। অবশেষে সাবেক এই অধিনায়ককে নিয়েই ভারতে এসেছে শ্রীলঙ্কা দল।
গতকাল গৌহাটিতে পৌঁছেছে শ্রীলঙ্কা দল। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ম্যাচ তিনটি হবে ৫, ৭ ও ১০ জানুয়ারি। ৫ তারিখ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এই গৌহাটিতে।
এই সিরিজের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে ম্যাথুস ছাড়াও ডাক পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। বাদ পড়েছেন নুয়ান প্রদীপ ও সিহান জয়াসুরিয়া। ভারতীয় দলে অনেকদিন পর ফিরেছেন জসপ্রিত বুমরাহ। ইনজুরি কাটিয়ে তিনি ফেরায় আরো শক্তিশালী হয়েছে ভারতের পেস বোলিং আক্রমণ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর থেকে ইনজুরিতে দলের বাইরে ছিলেন বুমরাহ।
তবে দল থেকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার রোহিত শর্মাকে।
