জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের ভরসাস্থল হিসেবে এসেছিলেন শাই হোপ। তবে সেই হোপকে ফিরিয়ে আপাতত আশায় জল ঢেলে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান।
দলীয় ২২ রানে এভিন লুইসকে নিজের প্রথম শিকারে পরিণত করেন আবু হায়দার। এরপরও হোপ ঝড় অব্যাহত ছিল। দলীয় ৫৯ রানে নিকোলাস পুরানকে (১৪) ফেরান সাকিব। দলীয় স্কোরে ৩ রান যোগ হতেই হোপের আশা ভেঙে দেন মিরাজ। আউট হওয়ার আগে হোপ ১৯ বল থেকে ছয়টি চারের মারে করেন ৩৬ রান। চতুর্থ উইকেটে এখন রোভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ার খেলছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করে চার উইকেটে ২১১ রান করে বাংলাদেশ। দলের পক্ষে ৩৪ বল থেকে ছয়টি চার ও চারটি ছক্কার মারে সর্বোচ্চ ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস।
মাহমুদউল্লাহ ২১ বল থেকে ৬টি চারের মারে ৪৩ রান করেন। সাকিব ২৬ বল থেকে পাঁচটি চার ও একটি ছক্কার মারে করেন ৪২ রান। এছাড়া ২২ বল থেকে ৩টি চার ও একটি ছক্কার মারে ৩২ রান করেছেন সৌম্য সরকার।
আরো পড়ুন: নির্বাচনের জন্য আইনশৃঙ্খলার প্রস্তুতি চমৎকার: আইজিপি
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের জন্য।
ইত্তেফাক/কেআই
