প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃণমূল স্তর পর্যন্ত উন্নয়ন করতে কাজ করে চলেছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা বাস্তবে দেখতে দেশবাসীকে বেশিদিন অপেক্ষা করতে হবে না।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গতকাল এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান ও বটিয়াঘাটা আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম খান। আহমেদ জিয়াউর সত্ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুজ্জামান, ওসি রবিউল কবির, অধ্যক্ষ অমিতেষ দাস, আওয়ামী লীগ নেতা ফিরোজুর রহমান, দিলিপ হালদার প্রমুখ। বক্তব্য রাখেন চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, হাদীউজ্জামান হাদী, গোলাম হাসান, মিলন গোলদার প্রমুখ।
