হযরত শাহ্ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (র) বার্ষিক উরস আজ শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে। ১০৫তম এই উরস উপলক্ষ্যে সকালে মাজার জিয়ারতের মধ্যদিয়ে তিন দিনের কার্যক্রম শুরু হবে। দুই দিন আগে থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা এবং ভারতের আসাম থেকে উপস্থিত হচ্ছেন হাজার-হাজার ভক্ত। ধর্মীয় এ মহাসমাবেশ সফল করতে জেলা প্রশাসন নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দরবার শরিফ কর্তৃপক্ষ অতিথিদের থাকা-খাওয়া ও ওজু-গোসলের জন্য গ্রহণ করেছে বিশেষ ব্যবস্থা।
