টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি অস্ট্রেলিয়ার হাই কমিশনারের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:০১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রথম দিনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অস্ট্রেলীয় হাইকমিশনার নিবলেট ও তার স্বামী ড. পিটার শ্যানন টুঙ্গিপাড়ায় অবস্থানকালে বঙ্গবন্ধুর সমাধি এবং স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। শ্রদ্ধা নিবেদনকালে জুলিয়া নিবলেট স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন মহামানব। -প্রেস বিজ্ঞপ্তি