মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:০২

আবদুজ জহির

মো. আবদুজ জহিরের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ৩ জানুয়ারি। তার আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ রইল।

ফারুক আহমেদ

বাংলাদেশ মানবাধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট কাজী ফারুক আহমেদের পিতা আলহাজ নূর নবী ও মাতা ছালেহা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ জুমা ঢাকা জেলার ধামরাই উপজেলার মরহুমের প্রতিষ্ঠিত বান্নল মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে কোরআনখানি, মিলাদ ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আলহাজ বেনজির আহমদ।