মৌলভীবাজারে বঙ্গবন্ধু পাঠচক্র অনুষ্ঠিত

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:১৩

জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীসহ’ বিভিন্ন বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে পাঠচক্রের মাধ্যমে স্মরণ করতে সরকারি কর্মকর্তাবৃন্দ সমবেত হন। মুজিববর্ষ                        উপলক্ষ্যে আয়োজিত পাঠচক্র অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রুকন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানাসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।