ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর এলাকার কাঞ্চনমুড়ি এলাকা থেকে নিখোঁজের চারদিন পর সাইদুর রহমান (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পরিত্যক্ত একটি সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে কাঞ্চনমুড়ি গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে ও পেশায় একজন সিএনজি চালক। স্বজন ও স্থানীয়রা জানায়, গত রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মায়ের কাছে খাবার চেয়ে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায় সাইদুর। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার মা হনুফা বেগম কসবা থানায় একটি সাধারণ ডাইরি করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, সাইদুর হত্যাকাণ্ডের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে অচিরেই আইনের আওতায় আনা হবে।
