সীতাকুণ্ডে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী আটক

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:১৯

সীতাকুণ্ডে চেক প্রতারণা মামলায় পৌরসদরের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টায় পৌরসভার পশ্চিম মহাদেবপুর গ্রামের শেখ আমানুল বশরের ছেলে এবং পৌরসদরস্থ বিগ বাজার শপের মালিক শেখ আবু মাসুদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় থানা পুলিশ তাকে আটক করে। জানা গেছে, চট্টগ্রাম আদালতে চেক প্রতারণার মামলায় (সি আর ৬৩৬৪/১৯) মাসুদ আদালত থেকে সময় নিয়ে কালক্ষেপণ করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, শেখ আবু মাসুদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় আমরা তাকে আটক করি।