বগুড়ার শেরপুরে ভবানীপুর বাজারের পশ্চিম পাশে লিল গ্রাম ডাকাতির সময় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান এ তথ্য জানান। জানা গেছে, বুধবার দিবাগত রাত দুটায় ডাকাতির উদ্দেশ্যে লিল গ্রামে রাস্তার লোকজনকে আটকে ডাকাতি চালায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করে। পালিয়ে যাওয়া অপর একজনকে পরে গ্রেফতার করা হয়। এ সময় একটি ২১ ইঞ্চি লম্বা ছোরা, ২০ ইঞ্চি ও ২১ ইঞ্চি লম্বা দুটি হাসুয়া, তিনটি বাঁশের লাঠি ও ৩০ হাত নাইলনের রশি উদ্ধার করা হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হবে এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
