যশোরে সম্মিলনী ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:২০

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সম্মিলনী ইনস্টিটিউশনের ১৩০তম বর্ষে পদার্পণে দিনটিকে ‘সম্মিলনী ইনস্টিটিউশন দিবস’ হিসেবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অ্যাড. রবিউল আলম বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষক তারাপদ দাসকে সম্মাননা প্রদান, আলোচনা-স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিনটি উপলক্ষ্যে প্রবীণ শিক্ষক তারাপদ দাস, প্রাক্তন ছাত্র অ্যাড. রবিউল আলম কেক কাটেন। আলোচনা পর্বে স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্ররা।