আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। নির্বাচনে জয় পেতে বাংলা শিখছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জনসভায় বাংলায় ভাষণ দিয়ে মানুষকে কাছে টানতেই তার এই প্রচেষ্টা। জানা গেছে, এজন্য একজন শিক্ষকও নিয়োগ দিয়েছেন অমিত শাহ। বিজেপির এক সিনিয়র নেতা জানান, এটা নতুন কিছু নয়। অমিত শাহ বাংলা ও তামিলসহ চারটি ভাষা শিখছেন। কারণ সম্প্রতি মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি বিজেপি। তাই পশ্চিমবঙ্গের মতো একটি বড়ো রাজ্যে বিধানসভা নির্বাচনকে নিশানা করতে চাইছেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘মা, মাটি ও মানুষ’ নামের নতুন স্লোগান দিয়েছেন। তিনি অমিত শাহকে বাইরের বলে উল্লেখ করেছেন। গুজরাটি হয়েও ভালো হিন্দি বলতে পারেন অমিত শাহ।—দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
