ফ্রান্সে পেনশন ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে পরিবহন ধর্মঘট দীর্ঘদিনে পৌঁছেছে। গতকাল ২৯তম দিনের মতো ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। ১৯৬৮ সালের পর এটা সর্বোচ্চ। প্যারিসে বাস চলাচলে বাধা দিচ্ছে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকরা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র পেনশন ব্যবস্থার সংস্কার কার্যকরের অঙ্গীকার করার পর সিজিটি ইউনিয়ন আরো বড়ো ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে।—রয়টার্স
