লিবিয়ায় সৈন্য পাঠাতে তুর্কি পার্লামেন্টে অনুমোদন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০০:২২

লিবিয়ায় সৈন্য পাঠাতে তুরস্কের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়েছে। লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারকে সহায়তা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট। পার্লামেন্টের স্পিকার মুস্তাফা সেনটপ জানান, বৃহস্পতিবার ৩২৫-১৮৪ ভোটে বিলটি পাশ হয়। বিরোধী সব দলই বিলটির বিরুদ্ধে ভোট দেয়। পার্লামেন্টে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের দল সংখ্যাগরিষ্ঠ থাকায় বিলটি পাশ হয় সহজে। —আল জাজিরা