নাগরিকত্ব আইন সংবিধানের কাঠামো বদলে দেবে না

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০০:২৩

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ভারতের সংবিধানের মূল কাঠামোর পরিবর্তন ঘটাবে না। সংবিধানকে বিকৃত করবে না জাতীয় নাগরিকপঞ্জিও (এনআরসি)। দূতাবাস ও হাইকমিশনগুলোর মাধ্যমে এ কথা বিশ্বের বিভিন্ন দেশকে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার। তিনি বলেন, সিএএ এবং এনআরসির উদ্দেশ্য অন্য দেশগুলোতে বিপদে পড়া সংখ্যালঘুদের পাশে থাকা। এই দুটি আইনই তাদের স্বার্থে।

বিক্ষোভের জেরে বাতিল হওয়া ভারত-জাপান বৈঠকও শিগগিরই হবে বলে জানিয়েছেন রবীশ কুমার। তিনি আরো বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা এনআরসি নিয়ে আমাদের সরকারের অবস্থান বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছি। খবর আনন্দবাজার পত্রিকা ও ওয়ানইন্ডিয়া অনলাইনের।