আজ দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে
প্রচারিত হবে তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’।
প্রায় ৭শ’ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দি। ক্ষমতার টানাপোড়নে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা ও দাস প্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত এই মেগাসিরিয়াল। এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সাম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি।
