আক্কেলপুরে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক এক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৩

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ নুরুননবী জুয়েল (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপিনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জয়পুরহাট সদর উপজেলার হারাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবে।