গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এলজিইডির নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য। শুক্রবার দুপুর ১২টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকতার হোসেন, মো. আব্দুস সালাম মণ্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার, গোপালগঞ্জের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু ছায়েদ, নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন গণপূর্তের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।
