সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ মালামাল জব্দ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি মদসহ চোরাচালানীর মালামাল জব্দ করেছে। সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) হেডকোয়ার্টার্স মিডিয়াসেল জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার ডুলুরা বিওপির বিজিবি টহল দল কাপনা এলাকা হতে ৩৫ বোতল বিদেশি মদ আটক করেছে।

একই দিন সকালে জেলার দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বিওপির বিজিবি টহল দল রাজাপুর এলাকা হতে ২ লাখ ৫২ হাজার শলাকা (১০ হাজার ৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি ও ৭টি গবাদি পশু (গরু) আটক করেছে।

এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, জব্দকৃত মদ, বিড়ি ও গবাদি পশুর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।