সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহীন আলম নামে এক যুবককে আটক করে র্যাব-৯। শুক্রবার দুপুরে তাকে আলামতসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়। শাহীন উপজেলার শ্রীপুর উরর ইউনিয়নের চারাগাঁও-কলাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি গ্রামের মৃত ফজল করিমের ছেলে। র্যাব-৯ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল তাহিরপুরের সীমান্ত এলাকার জঙ্গলবাড়ি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে শাহীনকে আটক করে। বিষয়টি র্যাব-৯, সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদ নিশ্চিত করেছেন।
