নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার ১০ উপজেলায় বোরো আবাদের ধুম পড়ে গেছে। শীত উপেক্ষা করে কৃষকরা সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত বোরো আবাদ করে যাচ্ছে। এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ১ লাখ ৮০ হাজার ৩০৩ হেক্টর জমি। রোদ এবং আবহাওয়া অনুকূল থাকায় কৃষকদের বোরো আবাদে বিশেষ সুবিধা হয়েছে।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, নেত্রকোনা সদরে ২১৫৫৫ হেক্টর, পূর্বধলায় ২১৯১০ হেক্টর, দুর্গাপুরে ১৭৭০৫ হেক্টর, কলমাকান্দায় ২০২৪০ হেক্টর, মোহনগঞ্জে ১৬১৫০ হেক্টর, বারহাট্টায় ১৪৪৭৫ হেক্টর, কেন্দুয়ায় ২০১৯৫ হেক্টর, আটপাড়ায় ১১৯৪০ হেক্টর, মদনে ১৬৪৮০ হেক্টর এবং খালিয়াজুরীতে ১৯৬৫৩ হেক্টর জমিতে বোরো আবাদ করা হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, বোরো আবাদে যাতে কৃষকদের কোনো সমস্যা না হয় সেজন্য ইতিমধ্যে পর্যাপ্ত ইউরিয়া সার সব উপজেলায় মজুদ রাখা হয়েছে।
