সদরপুর (ফরিদপুর ) সংবাদদাতা
ফরিদপুরের ঐতিহ্যবাহী বিশ্বজাকের মঞ্জিলের পীর খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) আটরশির পবিত্র রওজা শরীফ জিয়ারত করেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দরবার শরীফে যান ও বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্মিক প্রতিনিধি আলহাজ খাজা মাহফুজুল হক (মিয়া ভাইজান) মোজাদ্দেদী ছাহেবের সঙ্গে সাক্ষাত্ করেন ও রওজা শরীফ জিয়ারত করেন। পরে রাতের তবারক খেয়ে তিনি দরবার শরীফ থেকে বিদায় নেন। এ সময় তার সঙ্গে ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন নেতাকর্মী।
অপরদিকে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আকটেরচর ইউনিয়নের রায়েরডাঙ্গী গ্রামের আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের পিতা মরহুম শেখ নাজিমউদ্দিনের চেহলাম ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বিকালে তিনি জেলা পরিষদ সদস্য কাজী গোলাম রব্বানী পান্নুর মায়ের কবর জিয়ারত করেন ও শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
