স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল এ মাসেই অনুষ্ঠিত হবে। বাফুফের সিনিয়র সভাপতি টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী আগেই জানিয়েছিল ছয় দেশ নিয়ে টুর্নামেন্ট হবে। কিন্তু এখন বলা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের বাছাই চলছে বলে অনেকে কোনো দেশের টুর্নামেন্টে খেলতে আগ্রহ দেখাতে চায় না। তাই যেসব দেশ পাওয়া যাবে তাদের নিয়েই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আয়োজন করতে চায় বাফুফে। তবে নাম এখনই প্রকাশ করা যাবে না। গ্রুপিং এবং ড্রয়ের দিনে ঘোষণা করা হবে। আজ সোনারগাঁও হোটেলে ড্র হবে দুপুরে। জানা গেছে পাঁচ দেশ নিয়ে টুর্নামেন্ট হতে পারে। বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন, শ্রীলঙ্কা, মরিশাস আসতে পারে। সিসিলিস নামের আফ্রিকান একটি দলের সঙ্গে যোগাযোগ হয়েছে। তা ছাড়া তাজিকিস্তান এবং কিরগিজস্তান মূল জাতীয় দল পাঠাতে রাজি না। তারা অলিম্পিক দল পাঠাতে চায় বলে না করে দেওয়া হয়েছে। যদি পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট হয় তাহলে খেলা হবে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে। এতে ম্যাচ পাবে বেশি। সেরা দুই দল ফাইনাল খেলবে।
