১০ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচলের নতুন সময়সূচি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২২:১০

 স্টাফ রিপোর্টার, রাজশাহী

আগামী ১০ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটের ২৮টি আন্তঃনগর ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আসছে। এছাড়া ১৬টি ট্রেনের বন্ধের দিন পরিবর্তিত হচ্ছে। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ঢাকা-পঞ্চগড় রুটের একতা এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে প্রতিদিন উভয় ট্রেন ঢাকা-পঞ্চগড় রুটে চলবে। চিলাহাটি থেকে খুলনা রুটের সীমান্ত এক্সপ্রেস সোমবার এবং সান্তাহার থেকে দিনাজপুর রুটের দোলনচাঁপা এক্সপ্রেস রবিবার বন্ধ থাকবে।

রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার এবং রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা-রাজশাহী রুটের ধূমকেতু শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে।

৮টি ট্রেন বন্ধের নতুন দিন হচ্ছে, পাবনা এক্সপ্রেস (রাজশাহী-পাবনা) সোমবার, বনলতা এক্সপ্রেস (রাজশাহী-ঢাকা) শুক্রবার, বেনাপোল এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল) বুধবার, কুড়িগ্রাম এক্সপ্রেস (ঢাকা-কুড়িগ্রাম) বুধবার, চাঁপাইনবাবগঞ্জ শাটল (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) বুধবার, ঢালারচল শাটল (ঈশ্বরদী-ঢালারচর) সোমবার এবং টাঙ্গাইল কমিউটার (ঢাকা-টাঙ্গাইল) শুক্রবার বন্ধ থাকবে। এছাড়া রাজশাহী-গোবরা রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোমবার এবং গোবরা-রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে।

এদিকে ২৮টি ট্রেনের নতুন সময়সূচি হচ্ছে, কপোতাক্ষ এক্সপ্রেস প্রতিদিন বিকাল সোয়া ২টায় রাজশাহী থেকে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। খুলনা থেকে ভোর সোয়া ৬টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে বেলা ১২টায়।

সাগরদাড়ী এক্সপ্রেস ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনা পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। খুলনা থেকে বিকাল ৪টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১০টায়।

ধূমকেতু এক্সপ্রেস রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে ভোর ৬টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ১১টা ৪০ মিনিটে।

বনলতা এক্সপ্রেস ভোর ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে বেলা সাড়ে ১১টায়। ঢাকা থেকে দুপুর দেড়টায় ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

পদ্মা এক্সপ্রেস বিকাল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে রাত ১১টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।

সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে দুপুর দেড়টায়। ঢাকা থেকে পৌনে ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে।