ইত্তেফাক রিপোর্ট
শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের দুই দিনব্যাপী মেলা ‘রাঙতা’। গতকাল ধানমন্ডি-২৭ নম্বর সড়কের মাইডাস সেন্টারে ‘মেয়ে নেটওয়ার্ক’ আয়োজিত এই মেলার উদ্বোধন হয়। এতে ৪১টি দেশীয় পণ্যের অনলাইন ও অফলাইন শপ অংশ নিয়েছে।
মেলায় রয়েছে রঙতুলিতে আঁকা পোশাক, হাতে তৈরি গয়না, পাটের তৈরি পণ্য, বই, ঘর সাজানোর পণ্য, খাবারসহ আরো অনেক কিছু। মেলায় অংশ নেওয়া অনলাইন ও অফলাইন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে পটের বিবি, বিজেন্স, সারানা, সুগার ক্যাসেল, ব্যাড হ্যাবিট, খুঁত, রাঙা, ফুল্লোরা, বোকা বাক্স, প্রিয়তমেষু, বক্স অব অর্নামেন্টস, কারখানা। মেলা চলছে আজ শনিবার, রাত নয়টা পর্যন্ত।
‘মেয়ে নেটওয়ার্ক’ বাংলা ভাষাভাষী নারীদের নিয়ে গড়ে ওঠা একটি অলাভজনক সংগঠন। সমমনা মেয়েদের একসঙ্গে পথচলা ও ভাবনার বিকাশের একটি মাধ্যম এই নেটওয়ার্ক। ‘রাঙতা মেলা’ মেয়ে নেটওয়ার্কের বিভিন্ন উদ্যোগের মধ্যে একটি।
আয়োজক দলের একজন উদ্যোক্তা স্মিতা জানান, রাঙতা মেলায় কার্ডে মূল্য পরিশোধের ব্যবস্থা থাকছে। এছাড়া শিশুদের জন্য রয়েছে দিবা যত্ন কেন্দ্র। শিশুদের বুকের দুধ পান করানোর সুবিধার্থে মায়েদের জন্য রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। এটি রাঙতার অষ্টম আসর।
