কামাল উদ্দিন আহমেদ
নোয়াখালীর হাতিয়া আসনের সাবেক এমপি বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বড়োভাই জেলার প্রবীণ ঠিকাদার ও সমাজসেবী কামাল উদ্দিন আহমেদ (৮৭) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে জেলা শহর মাইজদীর ল’ইয়ারস কলোনি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও পরে সদর উপজেলার ছেওয়াখালীস্থ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খোদা বক্স মিয়া
চুয়াডাঙ্গার জীবননগরের বিশিষ্ট সমাজসেবক হাজি মো. খোদা বকস মিয়া (৯০) বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় পুত্র ও ছয় কন্যা রেখে গেছেন। শুক্রবার সকাল ১১টায় তাকে জীবননগরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
