এই সিটি নির্বাচন গণতন্ত্রের প্রহসন --------------মওদুদ আহমদ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০০:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই সিটি নির্বাচন লোক দেখানো। একদিকে ভয়-ভীতি গ্রেফতার আতঙ্ক চলছে, অন্যদিকে নির্বাচনি প্রচারণা চলছে। এই নির্বাচন গণতন্ত্রের প্রহসন ছাড়া কিছু না। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। কারণ, আমরা জনগণের একটি রাজনৈতিক দল। আমরা মনে করি, যদি দেশের মানুষ ভোট দিতে পারে এই সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করবে। কিন্তু সেটা তারা করতে দেবে না, এটা আমরা জানি। গণতন্ত্রের যে মৃত্যু ঘটেছে এই দেশে, এটা সরকার এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ করবে। গতকাল শুক্রবার প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত ‘স্বাধীনতা ও ভোটাধিকার হরণ এবং খালেদা জিয়ার জামিন প্রতিহিংসার বিচারে অবরুদ্ধ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।