বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিকেলে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৯:৩৪

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না: রিজভী

আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। পরের দিন প্রতীক বরাদ্দ করা হবে। ওই দিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এ বিষয়ে জরুরি বৈঠকে আজ আলোচনা হতে পারে।

ইত্তেফাক/এমআর