মানিকগঞ্জে বাসচাপায় নিহত ২

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৫:৪৩

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় রিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াজুড়ি ক্যানাল এলাকায় দুর্ঘটনা ঘটে

 

নিহতরা হলেন- রিকশাচালক আইজুদ্দিন (৪০) যাত্রী সেলিম মিয়া (৩৮) আইজুদ্দিন ঘিওর উপজেলার শোলধরা এলাকার রশিদ মোল্লার ছেলে আর সেলিম মিয়া শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে 

আরো পড়ুন : দুই সিটিতে নির্বাচনের আগে নতুন কোন অনুদান-ত্রাণ নয়

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, দুপুরে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস বানিয়াজুড়ি ক্যানাল এলাকায় একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয় এতে রিকশাচালক যাত্রী ঘটনাস্থলেই মারা যান খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে

 

 

ইত্তেফাক/ইউবি