টাকা উপার্জন রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয় : জি.এম. কাদের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৭

জাতীয় পার্টি চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, টাকা বা সম্পদ উপার্জন রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয় দেশ মানুষের স্বার্থ বিবেচনায় জাতীয় পার্টি কর্মসূচি দিয়ে জনগণের আস্থা অর্জন করবে

 

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে কিশোরগঞ্জ, মাদারীপুর, ভৈরব সিলেট থেকে নেতা-কর্মীরা এসে জাতীয় পার্টি চেয়ারম্যান মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানাতে এলে তিনি তাদের উদ্দেশে এ সব কথা বলেন

 

এ সময় বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টি নেতা আদেলুর রহমান এমপি

 

জি. এম. কাদের বলেন, তৃণমূল পর্যায়েও দেশের স্বার্থ কর্মসূচি দিতে হবে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধেও কর্মসূচি দিয়ে জনগণের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন

 

ইত্তেফাক/ইউবি