এবার ছিটকে গেলেন কেইন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:৫৯

চলতি মৌসুমে টটেনহ্যাম হটস্পারের দুঃসময় যেন ক্রমেই ঘণীভূত হচ্ছে। সাউদাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারা ম্যাচে দলের ব্যয়বহুল মিডফিল্ডার ট্যাংগুয়ে এন্ডম্বেলেকে হারিয়েছিল তারা। সে ম্যাচেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া হ্যারি কেইনও এবার ছিটকে গেলেন গোড়ালির সমস্যায়। এ চোট ঠিক কতদিন মাঠের বাইরে রাখবে টটেনহ্যাম স্ট্রাইকারকে সেটা নিশ্চিত না জানালেও সময়টা যে নেহায়েত কম নয় বলে জানিয়েছে ক্লাবটি। ছিটকে যাওয়া নিশ্চিত হওয়ার পর কেইন টুইটারে লেখেন, ‘মাথা উঁচু রাখছি। কঠিন সময় খুব বেশি দিন টেকে না, কঠিন মানুষেরা টেকে।’