ঢাকা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিদের এদেশে কোন স্থান নেই। বিজয়ের মাসে এই নির্বাচনের মধ্যদিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির যে বিভাজন তা চিরতরে খতম করতে চাই। বাংলাদেশের রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত বিভাজনকে চিরতরে খতম করতে না পারবো ততোক্ষণ পর্যন্ত সুষ্ঠু রাজনীতির চর্চা করা সম্ভব নয়।
বৃহস্পতিবার বিকেলে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাভারের আমিনবাজার বাসষ্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: উখিয়ায় এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
মন্ত্রী বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায়, দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় জনগণ তাদেরকে ভোট দিবে না। নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই বিএনপি বিভিন্ন ভাবে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের দিন তারা ভোটকেন্দ্র পাহারার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, আমরা কোন অবস্থাতেই তা হতে দিবোনা।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আকিল খন্দকারের সভাপতিত্বে পথাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
