চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:১৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রিপন নামের এক যুবক খুনের ঘটনায় অভিযুক্ত আসামি মো. এমদাদ (৩৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। গত শুক্রবার ভোরে বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এমদাদ বায়েজিদের শেরশাহ কলোনীর ফরিদ আহমদের ছেলে। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই মো. রুবেল  জানিয়েছেন, মাঝিরঘোনা এলাকায় আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।