ভাসানী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৫৫

টাঙ্গাইল প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ম্যুরাল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয় পরিবার ও ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের জন্য দোয়া করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, ম্যুরাল নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়কসহ অন্য সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।