মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর পলিয়ানপুর সীমান্তে অভিযান চালিয়ে শুক্রবার রাতে আট কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, ৫৮ বিজিবির পলিয়ানপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার রায়পুর মাঠের ভেতর থেকে ঐ গাঁজা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।
