মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. রুবেল (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক শিহাবউদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে আটটায় রড কাটার জন্য গ্রেন্ডিং মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে রুবেল বিদ্যুত্স্পৃষ্ট হয়। নিহত রুবেল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাজিপাড়া পুসনা গ্রামের মো. শাফির পুত্র। এ বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক মাহাফুজ ইত্তেফাককে বলেন, নিহত রুবেল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আল আমিন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত। বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার পর গুরুতর আহত রুবেলকে স্থানীয় লোকজন মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
