বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৫৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে শুক্রবার বিকালে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঐদিন সদর উপজেলার এক যুবকের সঙ্গে ঘাটুরা গ্রামের বাসিন্দা ও সপ্তম শ্রেণির ঐ স্কুলছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াকে অবহিত করলে তিনি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ের আয়োজন করায় তার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা আদায় করেন।