ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন কহরপাড়া এলাকায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহতের ঘটনায় শনিবার দুপুরে মামলা হয়েছে। রশনী সরকার বাদী দিয়ে ১১ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া এলাকার রশনী সরকারের বাঁশবাগানে বাঁশ কাটতে যায় অভিযুক্তরা। খবর পেয়ে রশনী সরকারের পরিবারের লোকজন বাধা দিতে গেলে তারা হামলা করে। এক পর্যায়ে সংঘর্ষ হয়।
মামলার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।
