গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আশা মণি নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
নিহত আশা মণির পিতা আশরাফ আলী জানান, চার মাস পূর্বে বিশ্বনাথপুর গ্রামে বুদুর ছেলে তৌহিদের (২২) সঙ্গে আশা মণির বিয়ে হয়। বিয়ের পর থেকে তৌহিদের পরিবার ৫ লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিল। তিনি অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারপিট করে তার মেয়েকে হত্যা করেছে। পরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
