জরিমানা, ক্লিনিক সিলগালা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে শুক্রবার রাতে রোগী সেজে এক ভুয়া চিকিত্সককে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিক সিলগালা করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভুয়া চিকিত্সকের নাম মো. ইব্রাহিম খলিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক জানান, উপজেলার গোড়াই এলাকায় ঢাকা হোমিও কমপ্লেক্স নামের একটি হোমিও ক্লিনিকে বিভিন্ন ডাক্তারের প্যাড ও ভিজিটিং কার্ড ব্যবহার করে ভুয়া চিকিত্সক ইব্রাহিম খলিল নিজেকে ডাক্তার দাবি ও প্রতারণা করে আসছিল। গোপন খবরের ভিত্তিতে রোগী সেজে ঐ হোমিও ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় সে ডাক্তারি সনদপত্র ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে তাকে আটক করে ঐ টাকা জরিমানা করা হয়। এছাড়া হোমিও ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে।
