বরিশাল অফিস
বরিশালের সব বিসিএস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ন্ত্রিত ৪০তম বিসিএস পরীক্ষার আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে কোনো বিসিএস কোচিং সেন্টারের কার্যক্রম চলমান পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
