বুরুকিনা ফাসোয় বাসে বোমা বিস্ফোরণে ১৪ শিক্ষার্থী নিহত 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২২:২২

বুরুকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন শিক্ষার্থী নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালে সরু প্রদেশের টনি এলাকায় এই ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র

খবরে বল হয়, নিহত শিক্ষার্থীরা নতুন বছরের ছুটি শেষে বাসে করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছিলেন। 

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ১৪ শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। 

ঘটনার পেছনে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে একটি জিহাদি গোষ্ঠী দেশটির একাধিক স্থানে সম্প্রতি একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে।

আরও পড়ুন: ‘আমেরিকার মৃত্যু চেয়ে’ লাখো মানুষের বিক্ষোভ

বড়দিনের প্রাক্কালে দেশের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন জিহাদিদের আক্রমণে ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। এর আগে ১ ডিসেম্বর দেশটির পূর্বাঞ্চলে একটি গির্জায় ১৪ জনকে গুলি করে হত্যা করে জিহাদিরা। 

ইত্তেফাক/এসইউ