বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গোদাগাড়ী (রাজশাহী) :গোদাগাড়ীতে ট্রাক চাপায় জিহাদ নামে দুই বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। গতকাল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সাবব্দীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ উপজেলার সাবব্দীপুর গ্রামের সজিব আলীর ছেলে।
পাথরঘাটা (বরগুনা) :পাথরঘাটায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন মজুমদার নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক আরোহী। গতকাল পাথরঘাটা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘিওর (মানিকগঞ্জ) :ঘিওরে বাসের চাপায় রিকশাচালকসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঘিওর উপজেলার শোলধারা এলাকার রিকশাচালক আইজুদ্দীন (৫০) ও শিবালয় উপজেলার পয়লা এলাকার মো. সেলিম (৩৪)।
