অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। দাবানলের কারণে ইতিমধ্যে বহু প্রাণী মারা গেছে। দেশটির জাতীয় পশু কেঙ্গারুও বিপন্ন অবস্থায় রয়েছে। অনেক জায়গায় আগুনের হাত থেকে বাঁচতে জঙ্গল থেকে বাইরে পালানোর চেষ্টা করছে পশু-পাখি। তবে অনেক ক্ষেত্রেই বের হওয়ার সুযোগ মিলছে না —এএফপি